ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস জয়ী

জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ
ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুর ক্রিকেট একাডেমি আয়োজিত আন্ত: একাডেমি ক্রিকেট লিগের পঞ্চমতম ম্যাচে জামালপুর ক্রিকেট একাডেমি দলকে হারিয়ে জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল ৬ উইকেটে জয় লাভ করেছে। ২৫ নভেম্বর জামালপুর জিলা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

টসে জিতে জামালপুর ক্রিকেট একাডেমির অধিনায়ক বসু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ১৭১ রান সংগ্রহ করে।

জামালপুর ক্রিকেট একাডেমি দল। ছবি : বাংলারচিঠি ডটকম

ম্যাচের ২য় ইনিংসে ১৭২ রানের লক্ষ্য নিয়ে অধিনায়ক আব্দুল মমিনের জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল ব্যাটিংয়ে নামে। তারা ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। ফলে জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল ৬ উইকেটে জয় লাভ করে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে বিজয়ী দলের মমিন। খেলায় আম্পায়ের দায়িত্বে ছিলেন মির রিয়াদ ও সজিব।

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর ক্রিকেট একাডেমি দল : ২০ ওভারে ১৭১/৮ ( মামুন ৫১, বসু ৪০, রকিবুল ৩/২০, রাব্বি ১/২৪)
জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল : ১৯.২ ওভারে ১৭৪/০৪ ( মমিন ৫৮, মেহেদী ৫৮, বরকত ২/১২, শাহেদ আলী ১/২১
ফলাফল : জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল ৬ উইকেটে জয়ী।

উল্লেখ, জামালপুর ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার দশ বছরের সাফল্য ও অর্জন উদযাপন উপলক্ষে আন্ত: একাডেমি টি-২০ ক্রিকেট লিগের আয়োজন করেছে জামালপুর ক্রিকেট একাডেমি। লিগে অংশ নিচ্ছে পাঁচটি দল। দলগুলো হলো মেলান্দহ ক্রিকেট একাডেমি, জামালপুর ক্রিকেট একাডেমি, দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি, সরিষাবাড়ী ক্রিকেট একাডেমি ও জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল। এ লিগ অনুষ্ঠিত হচ্ছে জামালপুর জিলা স্কুল মাঠে।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস জয়ী

আপডেট সময় ০৯:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮