ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

মেলান্দহে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ২৯ বছর। ২৪ নভেম্বর সকালে উপজেলার টুপকারচর এলাকায় ধান ক্ষেতে ক্ষত-বিক্ষত ওই নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মেলান্দহ থানায় খবর দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর সকালে উপজেলার টুপকারচর এলাকার লোকজন একটি ধান ক্ষেতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ শেয়াল-কুকুরে টানা হেচড়া করতে দেখেন। পরে তারা মেলান্দহ থানায় খবর দিলে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর পরনে ছিল লাল ছাপা কাপড়ের ম্যাক্সিজামা ও লাল কাপড়ের পোটিকোট। লাশের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গ শেয়াল-কুকুরে খেয়ে ফেলেছে। দুর্বৃত্তরা তাকে অপহরণ করে ধর্ষণ পরবর্তী হত্যার পর ধান ক্ষেতে লাশ ফেলে রেখে যায় বলে স্থানীয়রা ধারণা করছে।

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, দুর্বৃত্তরা অজ্ঞাত পরিচয়ের ওই নারীকে অপহরণ করে হত্যা করে থাকতে পারে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর তা নিশ্চিত হওয়া যাবে। তার লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

মেলান্দহে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:১০:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮