ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

২৭ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে মোহাম্মদ ইমান আলী

বিচারপতি মোহাম্মদ ইমান আলী। ছবি : সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় সক্রিয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

এদিকে ২৪ নভেম্বর সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ২৫ নভেম্বরের জন্য প্রকাশিত মামলার কার্যতালিকায় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে গঠিত বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে মোহাম্মদ ইমান আলী

আপডেট সময় ০৭:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮