ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামপুরে ট্রাকচাপায় চা-দোকানি নিহত

সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাকচাপায় দিলিপ পাল (৫৫) নামে এক চা-দোকানি নিহত হয়েছেন। ২০ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর পৌর এলাকার মার্কাস মসজিদ সংলগ্ন তিন রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিলিপ পাল ইসলামপুর পৌরসভার পালপাড়া এলাকার মৃত মদন পালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামপুর পৌর এলাকার মার্কাস মসজিদ সংলগ্ন তিন রাস্তা মোড়ের চা-দোকানি দিলিপ পাল প্রতিদিনের মতো ২০ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তার দোকানের সামনে রাস্তায় ধূলোবালিতে পানি ছিটাচ্ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিলিপ পালকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ইসলামপুর থানার (ওসি) মো. আসলাম হোসেন এ দুর্ঘটনা প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ইসলামপুরে ট্রাকচাপায় চা-দোকানি নিহত

আপডেট সময় ০৫:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮