ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে নীতিমালা করা হবে : শিক্ষামন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেটের ব্যবহারের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে শিগগিরই এ সংক্রান্ত একটি পূর্নাঙ্গ নীতিমালা তৈরি করা হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১৫ নভেম্বর রাজধানীর জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে এবং বাড়িতে কিভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার করবে এবং এর প্রতি শিশুদের মনোভাব,আচরণ, দক্ষতা এবং শিক্ষার ক্ষেত্রে ব্যবহার কেমন হবে তার উপর গবেষণার মাধ্যমে একটি পূর্নাঙ্গ নীতিমালা তৈরি করতে হবে।

অনলাইন এবং ইন্টারনেট থেকে বিষয়বস্তু গ্রহনের ক্ষেত্রেও একটি পাঠ্যসূচি ও শিক্ষাক্রম প্রনয়ণ করা প্রয়োজন বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন,ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও রিপ্রেজেন্টেটিভ মিজ বিয়াট্রিস কালডুন এবং মাউশি’র পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মান্নান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘ডিজিটাল কিডস এশিয়া প্যাসিফিক (ডিক্যাপ)’ প্রকল্পের আওতায় এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। গবেষণার ফলাফল উপস্থাপনা করেন প্রফেসর সালমা আক্তার।

বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিজি এবং দক্ষিণ কোরিয়ার নবম গ্রেডের শিশুদের উপর এ গবেষণা পরিচালিত হয়।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে নীতিমালা করা হবে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৮:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮