ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

হাসিনা-এ ডটার’স টেল এর প্রিমিয়ার শো ১৫ নভেম্বর

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র ‘হাসিনা-এ ডটার’স টেল’-এর প্রিমিয়ার শো ১৫ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে।

১৬ নভেম্বর এটি চারটি সিনেমা হলে মুক্তি পাবে। সিনেমা হলগুলো হচ্ছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টার সিনেমা, রাজধানীর মতিঝিলের মধুমিতা হল এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন।

সেন্টার ফর রির্চাস এন্ড ইনফরমেশন (সিআরই)’র নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস্ ১৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এ খবর জানান।

ডকুমেন্টারিটি প্রযোজনা করেছেন, বঙ্গবন্ধুর নাতি ও সেন্টার ফর রিচার্স এন্ড ইনফরমেশন (সিআরই)’র ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরিচালনা করেছেন, অ্যাপেক্স বক্স ফিল্মের পিপলু খান।

আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গের একটি দল দেবজ্যোতি মিশ্রের সঙ্গীতে সহযোগিতা করেছেন। সিনেমাটোগ্রাফি করেছেন সাদিক আহমেদ এবং সম্পাদনা করেছেন নবনিতা সেন।

সাব্বির বিন শামস্ বলেন, ‘হাসিনা-এ ডটার্স টেল’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন ডকুড্রামা নয়। এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি প্রামাণ্যচিত্র।

তিনি বলেন, এটি মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো অধ্যায় কিভাবে এক কন্যার জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছিল এটি তারই আকর্ষণীয় বিবরণ।

শামস্ আরো বলেন, ডকুমেন্টারিতে একজন কন্যার অতীত স্মৃতি এবং একজন মহান পিতার সাথে তার সম্পর্ক তুলে ধরা হয়েছে।

আমরা তাঁর নিজের ভাষায় শুধু আজিমপুর গার্লস স্কুলে তাঁর বন্ধুদের সঙ্গে বেড়ে ওঠা ভাবনাহীন সহজসরল কিশোরী থেকে পরিবারের ২০ জন সদস্যের হত্যাকারীদের বিচার চাইতে গিয়ে এক দৃঢ়চেতা নেতায় রূপান্তরের চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনা-এ ডটার’স টেল এর প্রিমিয়ার শো ১৫ নভেম্বর

আপডেট সময় ১১:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮