ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

আদ্রায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক কারবারি মো. শাহজামাল (লুঙ্গিপরা)। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১২ নভেম্বর সকালে জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামে অভিযান চালিয়ে ১০০ টি ইয়াবা বড়িসহ মো. শাহজামাল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি আদ্রা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবীর ভূইয়া ১২ নভেম্বর বেলা ১১টার দিকে চিহ্নিত মাদক ব্যবসায়ী তারা মিয়া ও তার সহযোগী মো. শাহজামালকে ধরতে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামে অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে তারা মিয়া দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় তার সহযোগী মো. শাহজামালকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ব্যাপারে গ্রেপ্তার মো. শাহজামাল ও পলাতক তারা মিয়াকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাংলারচিঠি ডটকমকে বলেন, পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ী তারা মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

আদ্রায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৬:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮