ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কথাকলি মার্কেট থেকে ফেসবুক হ্যাকার গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হ্যাকার। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় ৮ নভেম্বর রাতে অভিযান চালিয়ে একজন ফেসবুক হ্যাকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, ‘বৈশাখী আকতার ইজ উইথ অবাক পৃথিবী’ নামে ফেসবুক আইডি খুলে মানহানি ও অশ্লীল কথাবার্তাসহ ছবি আপলোড সর্ম্পকিত একটি অভিযোগ পায় র‌্যাব। র‌্যাবের একটি আভিযানিক দল ৮ নভেম্বর রাত আটটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জামালপুর শহরের কথাকলি মার্কেটে অভিযান চালিয়ে আসামি মো. আশরাফুর রহমান রাহাতকে (২৫) গ্রেপ্তার করে। সে জামালপুর শহরের সিংহজানি হাই স্কুল সড়ক কাছারিপাড়া এলাকার মো লুৎফর রহমানের ছেলে।

মো. আশরাফুর রহমান রাহাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানান, তার সাথে বাদীর পারিবারিক শত্রুতা থাকার কারণে বাদীর মায়ের ছবি সংগ্রহ করে অপর একজন পরপুরুষের ছবি যুক্ত করে তার মায়ের এবং পরিবারের মানহানি করার জন্য ছবি ফেসবুকে আপলোড করে।

আসামির বিরুদ্ধে জনৈক মহিলা বাদী হয়ে জামালপুর সদর থানায় মানহানির মামলা দায়ের করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

কথাকলি মার্কেট থেকে ফেসবুক হ্যাকার গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮