ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

দেওয়ানগঞ্জে নিরাপত্তা বাহিনীর এসআইকে বিদায় সংবর্ধনা

এসআই মহসীন আলী আকন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠি ডটকম

মদন মোহন ঘোষ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপপরিদর্শক (এসআই) মহসীন আলী আকন্দ অবসর নেওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দেওয়ানগঞ্জ ব্যারাক সংলগ্ন চত্ত্বরে ৮ নভেম্বর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক মো. ফিরোজ আলী, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান, স্টেশন মাস্টার রফিকুল ইসলাম, হেড টিএক্সআর ফরহাদ হোসেন, আইসি জিআরপি আব্দুল মান্নান, টিসি এ এইচ এম সাজ্জাদুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজেদুল ইসলাম, নিরাপত্তা গোয়েন্দা বাহিনীর উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোরহাব হোসেন, হাবিলদার ইস্রাফিল হোসেন প্রমুখ।

মহসীন আলী আকন্দের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন নিরাপত্তা বাহিনীর হাবিলদার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সকলের কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই মহসীন আলী আকন্দ।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপপরিদর্শক (এসআই) মহসীন আলী আকন্দ গত ১ নভেম্বর চাকরি থেকে অবসর নেন।

মহসীন আলী আকন্দ ১৯৮২ সালের ৭ ডিসেম্বর থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মজীবন শুরু করেন। ১৯৯২ সালে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ কর্মস্থলে আসেন। ১৯৯৫ সালে আবারও পদোন্নতি পেয়ে ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাটে যোগদান করেন। সর্বশেষ তিনি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন ও ময়মনসিংহ জংশন এ কর্মরত ছিলেন।

তার বাবা মৃত আলিমুদ্দিন ছিলেন চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ছোট ভাই মঞ্জুরুল ইসলাম চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছিলেন। ছোট ভাই এমদাদুল হক শিক্ষকতা পেশায় নিয়োজিত। তার পরিবারের অধিকাংশ সদস্য সরকারি চাকরিতে আছেন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

দেওয়ানগঞ্জে নিরাপত্তা বাহিনীর এসআইকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৯:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮