ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুর জেনারেল হাসপাতাল স্টেকহোল্ডার কমিটির সভা

সভায় বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক সিরাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

প্রতিটি রোগী বিশেষ করে নারী ও শিশুরা হাসপাতালে এসে যাতে মানসম্মত সেবা পায় এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে কমিউনিটি ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে স্টেকহোল্ডার কমিটি গঠন করা হয়েছে। ৬ নভেম্বর হাসপাতালের প্রশাসনিক ভবনে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক সিরাজুল ইসলাম।

উন্নয়ন সংঘ, নারীপক্ষ এবং ইউনিসেফ এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক ফেরদৌস হাসান, চিকিৎসক এ কে এম শফিকুজ্জামান, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ফাখরিয়া আলম, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক তাজুল ইসলাম, ইউনিসেফ প্রতিনিধি কানিজ ফাতেমা, নারীপক্ষের প্রতিনিধি নাজনিন সুলতানা রত্না, লাভলী ইয়াসমিন, বিশিষ্ট নারীনেত্রী আইনজীবী শামীম আরা, নারী ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা জ্যোৎস্না বেগম, গাইনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ নার্স রোকসানা ইয়াসমিন, উন্নয়ন সংঘের হাসপাতাল মনিটর রোখসানা ইয়াসমিন রুমা, ওসিসি এর কর্মকর্তা পাপিয়া ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় আগামী তিন মাসের মধ্যে হাসপাতালে নারীদের জন্য আধুনিক মানসম্মত টয়লেট সুবিধা, নির্যাতনের শিকার নারী ও শিশুদের মনো-সামাজিক উন্নয়নের জন্য আলাদা পরামর্শ কেন্দ্র স্থাপন, দুগ্ধদানকারী মাদের জন্য নিরাপদ স্থানের ব্যবস্থা করা, গাইনী, প্রসুতি ও শিশু ওয়ার্ডকে সজ্জিতকরণ, বহিঃর্বিভাগে নারী ও পুরুষ রোগীদের জন্য টয়লেটের ব্যবস্থা করাসহ উল্লেখ্যযোগ্য কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতি মাসে স্টেকহোল্ডার কমিটির সভা যাতে নিয়মিত হয় এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুর জেনারেল হাসপাতাল স্টেকহোল্ডার কমিটির সভা

আপডেট সময় ০৭:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮