ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

স্কাউটিংয়ের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্কাউটিংয়ের মাধ্যমে আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে স্কাউট নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি ৫ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস- এর জাতীয় কাউন্সিলের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় ভাষণকালে বলেন, আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল ও সৃজনশীল জাতি হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্কাউটরা হলো চেঞ্জ মেকার।

রাষ্ট্রপতি ও প্রধান স্কাউট আবদুল হামিদ বলেন, সমাজে স্বার্থপরতা, হিংসা, লোভ ও নৈতিকতার অবক্ষয় শিশু-কিশোরদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি বিশ্বব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও প্রযুক্তির অপব্যবহারও তরুণদের বিপথে পরিচালিত করতে ভূমিকা রাখছে। এতে অনেক সম্ভাবনাময় প্রতিভা অকালে ঝরে যাচ্ছে। এ অবস্থা থেকে তরুণদের মুক্ত রেখে তাদের মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলন কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি নতুন প্রজন্মকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাড়া, মহল্লাসহ শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিভিত্তিক স্কাউটিং চালুর ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’কে আধুনিক বিজ্ঞান এবং তথ্য-প্রযুক্তির ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিশু-কিশোর ও যুবদের নৈতিক ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, পরোপকারী ও স্বেচ্ছাসেবী হিসেবে একজন স্কাউট সকলের স্নেহ ও ভালোবাসা অর্জন করতে পারে। লেখাপড়ার পাশাপাশি স্কাউটরা দুর্যোগকালীন দ্রুত সাড়াদান, নিরাপদ সড়ক নিশ্চিত করণে অবদান এবং জঙ্গিবাদ ও মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি গ্রহণ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প, স্যানিটেশন, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার মতো বিভিন্ন সমাজ গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখছে।

রাষ্ট্রপ্রধান বলেন, স্কাউটরা যাতে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারে স্কাউট নেতৃবৃন্দকে সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বাংলাদেশ স্কাউটসের বর্তমান সদস্য ১৭ লাখ থেকে ২১ লাখে উন্নীত করতে বাংলাদেশ স্কাউটস ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্লান-২০২১’ বাস্তবায়ন প্রচেষ্টার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি সাম্প্রতিক সময়ে স্কাউট আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন স্কাউট পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান।

তিনি আধুনিক স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসনস স্মিথ ব্যাডেন পাওয়েল (ব্যাডেন-পাওয়েল, বিপি)-এর উক্তি ‘Try and leave this world a little better than you found it’ উল্লেখ করে বলেন, আমার বিশ্বাস বিশ্ব স্কাউট আন্দোলনের অনুসরণে স্কাউটরা দেশের উন্নয়নে অধিক অবদান রাখবে।

বাংলাদেশ স্কাউটসের প্রেসিডেন্ট মো. আবুল কালাম আজাদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আইনজীবী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. এম মোজাম্মেল হক খান এবং স্কাউটস নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্কাউটিংয়ের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ০৭:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮