ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

আগামী নির্বাচন অর্থবহ হবে : প্রধানমন্ত্রীর আশাবাদ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ হবে এবং এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ জনগণের একটি গণতান্ত্রিক অধিকার এবং আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তারা এটি প্রয়োগ করবে।

৫ নভেম্বর সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টির নেতৃত্বাধীন ‘ইউনাইটেড ন্যাশনাল এলায়েন্স’ (ইউএনএ) এর মধ্যে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়নের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পথে সরকারের অগ্রযাত্রায় জাতীয় পার্টি পাশে ছিল। তিনি বলেন, এ দলটির সহযোগিতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

দেশের উন্নয়নই তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) লক্ষ্য একথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর সরকারের শুরু করা উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশে পরিণত করেন এবং তাঁর পদক্ষেপ অনুস্মরণ করে আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে উন্নীত করেছি।

গণভবনের ব্যাঙ্কুয়েট হলে সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে দুই জোটের মধ্যে এই সংলাপ শুরু হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, ‘ইউনাইটেড ন্যাশনাল এলায়েন্স’ (ইউএনএ)-এর ৩৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জোটের ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ব্যাঙ্কুয়েট হলে প্রবেশ করেন তখন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ তাঁকে শুভেচ্ছা জানান।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচন অর্থবহ হবে : প্রধানমন্ত্রীর আশাবাদ

আপডেট সময় ১১:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮