ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন

ডিজিটাল আইনের মামলায় মইনুল হোসেনের জামিন নামঞ্জুর

ব্যারিস্টার মইনুল হোসেন

ব্যারিস্টার মইনুল হোসেন

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সাংবাদিক মাসুদা ভাট্টিকে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

৫ অক্টোবর দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ।

শুনানিতে সানাউল্লাহ মিয়া বলেন, মামালটি জামিনযোগ্য ধারা। আজকে এ মামলায় যিনি বাদী, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি (বাদী) কেনো মামলা করলেন? তিনি (ব্যারিস্টার মইনুল) মাসুদা ভাট্টিকে নিয়ে কী বলেছেন, এটা সমগ্র জাতি জানে। ওইখানে বাদীকে কিছু বলা হয়নি। যাকে বলেছেন তিনি (মাসুদা ভাট্টি) একটি মামলা করেছেন। মামলাটি জামিনযোগ্য ধারা, আমরা আসামির জামিন চাই।

রাষ্ট্রপক্ষে ব্যারিস্টার মইনুলের জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করেন।

১ নভেম্বর ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার দেখান ঢাকা মহানগর হাকিমের আদালত। মামলার প্রতিবেদনের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১

ডিজিটাল আইনের মামলায় মইনুল হোসেনের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৬:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮