ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

৪ নভেম্বর তফসিল বিষয়ে সিদ্ধান্ত : সিইসি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। ছবি : সংরক্ষিত

প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদা (সংরক্ষিত ছবি)

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
৪ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বঙ্গভবনে ১ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে তফসিলের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামী চার নভেম্বর কমিশনের বৈঠক রয়েছে। এ বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণা সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। ওই দিনই নির্বাচনের দিন-তারিখ ঠিক করা হবে।’

চলমান রাজনৈতিক সংলাপে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনায় কোন প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘চলমান রাজনৈতিক সংলাপে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনায় কোন প্রভাব পড়বে না। ইসির সকল প্রস্তুতি রয়েছে। ইচ্ছে করলে ৭ দিনে মধ্যেই নির্বাচন করা সম্ভব।’

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। ভোটার তালিকা, ভোট কেন্দ্রসহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

অপর এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, ‘সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ইসি আশাবাদী।’

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপি’র গঠনতন্ত্রের ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা কমিশনে পৌছেছে। এ ব্যাপারে কমিশন সভা করে সিদ্ধান্ত নেবে।

সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

৪ নভেম্বর তফসিল বিষয়ে সিদ্ধান্ত : সিইসি

আপডেট সময় ০৯:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮