ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুর জেলা আওয়ামী লীগের গণমিছিল

জামালপুর জেলা আওয়ামী লীগের গণমিছিল। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় শহরে সফরকে সফল করতে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর বিকেল সাড়ে চারটায় শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ গণমিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমনকে স্বাগত জানান। ময়মনসিংহ থেকে প্রধানমন্ত্রী জামালপুর জেলার ছয়টি উদ্বোধনযোগ্য এবং ১৯টি ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য প্রকল্পের শুভ উদ্বোধন করার কথা থাকায় জামালপুর জেলাবাসীর পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফর এবং এ উপলক্ষে স্থানীয় সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় অংশ নেয়ার জন্য জামালপুরের আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীসসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জামালপুর জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুবমহিলালীগ ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগসহ সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ গণমিছিলে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা আওয়ামী লীগের গণমিছিল

আপডেট সময় ০৫:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮