ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

সেনা অফিসারে নিয়োগ পেতে বিনামূল্যে প্রশিক্ষণের বাছাই

প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষায় গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ মো. শফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কমিশণ্ড অফিসার হিসেবে নিয়োগ পেতে আগ্রহী শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ঢাকাস্থ জামালপুর সমিতি। প্রশিক্ষণের জন্য ২৮ অক্টোবর জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার্থীদের স্ক্রিনিং টেস্ট (বাছাই পরীক্ষা) অনুষ্ঠিত হয়েছে।

সরকারি আশেক মাহমুদ কলেজসহ জেলার বিভিন্ন কলেজের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী বাছাই পরীক্ষায় অংশ নেয়। জামালপুর সমিতির মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বাছাই দল যোগ্য প্রার্থীদের নির্বাচন করেন। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী উপস্থিত ছিলেন।

নির্বাচিত যোগ্য প্রার্থীরা ঢাকায় বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবে।

বাছাই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ।ছবি : বাংলারচিঠি ডটকম

জানা গেছে, জেলার প্রশিক্ষণার্থীদেরকে জামালপুর সমিতি প্রশিক্ষণকালীন মাসিক ৫ হাজার টাকা ভাতা দিয়ে থাকে। কেবল সশস্ত্র বাহিনী নয় বিসিএস পরীক্ষার জন্যও যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে প্রতিষ্ঠানটি।

জামালপুর সমিতির মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ মো. শফিকুল ইসলাম জানান, সারা জেলার কলেজগুলো থেকে যোগ্য প্রার্থীদের বাছাইয়ের এই কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে। জেলার উন্নয়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

সেনা অফিসারে নিয়োগ পেতে বিনামূল্যে প্রশিক্ষণের বাছাই

আপডেট সময় ০৯:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮