ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোন সুযোগ নেই। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু ধৈর্য্য সহকারে তারা অপেক্ষা করবেন, এর মধ্যে কোন ন্যায়সঙ্গত বিষয় থাকে তাহলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে। ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষকে কষ্ট দিয়ে কোন লাভ নেই ।

২৮ অক্টোবর রাজধানীর বনানীস্থ সেতুভবনে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টিরিংকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল পার্লামেন্টের অধিবেশন শেষ হবে। এরপর পার্লামেন্টের কোন সদস্য ক্ষমতা প্রয়োগ অথবা কোন কাজ করতে পারবে না। এমনকি নির্বাচন বিধির আচারণ সবাইকে সমানভাবে মানতে হবে।

ঐক্যফটের দেওয়া ৭ দফা দাবির জবাবে তিনি বলেন, তারা ৭ দফা দাবি দিয়েছে। এই মুহূর্তে ৭ দফা মেনে নিতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যা কোন অবস্থাতেই সম্ভব না। কাজেই এই দাবির ব্যাপারে তারা যদি স্ট্রাইক করেন, অনড় থাকেন তাহলে অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে।

ওবায়দুল কাদের বলেন, যেখানে একটা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, যেটা তাদের দরকার একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, এ ছাড়া নতুন করে নির্বাচন কমিশনের পুনর্গঠনের কোন সুযোগ নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করে সকল দলের প্রতিনিধিকে নিয়ে ইলেকশন কমিশন গঠিত হয়েছে। কাজেই এটা পরিবর্তন করার কোন সুযোগ নেই। তার পরও যদি পরিবর্তন চায় তাহলে আসলে ইলেকশন চায় কিনা সেটাও আমাদের বড় প্রশ্ন। তাদের সাত দফার মধ্যে যে দাবি আছে সেগুলো এই মুহূর্তে মেনে নেওয়া সম্ভব নয়।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮