ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ক্যাথলিক খ্রিস্টানদের তীর্থ উৎসব সমাপ্ত

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

‘ত্যাগ, সেবা ও প্রেমের রাণী ফাতেমা রাণী, মা মারিয়া’ এ মূল সুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বারোমারী মিশনে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের দুইদিনব্যাপী সর্ববৃহৎ তীর্থ উৎসব ২৬ অক্টোবর বিকেলে শেষ হয়েছে। এ উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।

প্রতিবছরের ন্যায় এ বছরও ২৫ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে হাজারো ভক্তরা মোমবাতি প্রজ্জ্বলন করে বিশাল আলোর মিছিলে বের করে। মিছিলটি পাহাড়ের উঁচু-নিচু প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে প্রার্থনার জায়গায় গিয়ে শেষ হয়। পরে শুরু হয় রাত্রিকালীন প্রার্থনা, গীতি আলেখ্য ও নিশি জাগরণ। ২৬ অক্টোবর ভোরে জীবন্ত ক্রুশের পথ ও মহা খ্রিস্টযাগের মধ্যদিয়ে এ তীর্থ উৎসব শেষ করা হয়।

মা মারিয়ার প্রতিকৃতি নিয়ে আলোর মিছিলে অংশ নেন খ্রিস্ট ভক্তরা। ছবি : বাংলারচিঠি ডটকম

এ তীর্থ উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কড়া নজরদারীতে রেখেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

রাজশাহী ধর্মপ্রদেশের প্রধান জের্বাস রোজারিও ধর্মপাল বলেন, ১৯৪১ সালে প্রায় ৪২ একর জমির ওপর বারোমারী সাধু লিওর ধর্মপল্লীটি প্রতিষ্ঠিত হয় । পরে ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে ও অনুকরণে এটিকে বার্ষিক তীর্থস্থান হিসেবে বেছে নেওয়া হয়।

এদিকে তীর্থ উৎসবের পাশেই বসেছে আদিবাসীদের ব্যবহারের বিভিন্ন বস্ত্র ও আসবাবপত্র এবং শিশুদের খেলনা সামগ্রীর স্টলের আকর্ষণীয় মেলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

নালিতাবাড়ীতে ক্যাথলিক খ্রিস্টানদের তীর্থ উৎসব সমাপ্ত

আপডেট সময় ০৬:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮