ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

র‌্যাবের অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার তিন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

র‌্যাবের অভিযানে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশন এলাকা থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃতে ২৫ অক্টোবর দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন জামালপুর সদরের জঙ্গলপাড়া দিয়াবাড়ী গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো. আছিবুর রহমান তারা (৩২), বেলটিয়া খুপিবাড়ি গ্রামের মো. বুলবুল আহম্মেদের ছেলে মো. জাহিদ হাসান (১৯) ও শাহবাজপুর গ্রামের মো. আইউব উদ্দিনের ছেলে মো. স্বপন মিয়া (২০)। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী রেলষ্টেশন সংলগ্ন পশ্চিম পাশের মো. রফিক ব্যাপারীর চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বাজারের ব্যাগে থাকা ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ গাঁজার আনুমানিক মূল্য ১৩ হাজার ৬০০ টাকা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিন মাদক কারবারিকে সরিষাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

র‌্যাবের অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮