ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে ১২ চালকের জরিমানা

সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৪ অক্টোবর বিকেলে ১২ জন চালককে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চালক সনদ না থাকায় তাদেরকে এ জরিমানা করা হয়। এ ছাড়া শতাধিক ইজিবাইকের অনুমোদনহীন হেলোজেন বাতি ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও বিআরটিএ পৌর এলাকার আরামনগর বাজারের প্রধান সড়কে ২৪ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চালক সনদ না থাকায় আটজন মোটরসাইকেল চালককে ২ হাজার ৪০০ টাকা, তিনজন সিএনজি চালককে ১ হাজার ৫০০ টাকা ও একজন ট্রাক চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শতাধিক ইজিবাইকের অনুমোদনহীন হেলোজেন বাতি ভেঙ্গে দেওয়া হয়।

জামালপুর বিআরটিএ’র উচ্চমান সহকারী তোয়াহিরুন নুর ও সরিষাবাড়ী থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

সরিষাবাড়ীতে ১২ চালকের জরিমানা

আপডেট সময় ১১:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮