ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

জামালপুর ১ম বিভাগ ফুটবলে রশিদপুর ক্রীড়াচক্র জয়ী

রেনেসাঁ ও রশিদপুর ক্রীড়াচক্র দলের মধ্যে খেলা। ছবি : বাংলারচিঠি ডটকম

এম ইউ শাকিল
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে ২১ অক্টোবর বিকেলে সাইফ পাওয়ার ব্যাটারি প্রথম বিভাগ ফুটবল লিগের প্রথম পর্বের ক গ্রুপের খেলায় রেনেসাঁ দলকে ৬-০ গোলে হারিয়ে রশিদপুর ক্রীড়াচক্র দল বিজয়ী হয়েছে ।

খেলার প্রথমার্ধে রশিদপুর ক্রীড়াচক্র দলের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামীম ও ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রহিদ একটি করে গোল করেছেন। দ্বিতীয়ার্ধে রশিদপুর ক্রীড়াচক্র দলের ১৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পারভেজ, ২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রায়হান, ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নয়ন ও ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রহিদ একটি করে গোল করেছেন। ৯০ মিনিটের খেলায় রেনেসাঁ দলের খেলোয়াড়রা গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত কোনো গোল দিতে পারেনি ।

এ খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা। সহকারী রেফারি ছিলেন জাহাঙ্গীর কবীর রতন ও আক্তারুজ্জামান ইসমাইল। চতুর্থ রেফারি ছিলেন বাবুল হোসাইন । জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এ খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।

উল্লেখ, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এ ফুটবল লিগ শহরের সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে চলছে । প্রথম পর্বে চারটি গ্রুপে ১৬টি দল অংশগ্রহণ করছে। ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ফুটবল লিগের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ।

২২ অক্টোবর বেলা সাড়ে তিনটায় প্রথম পর্বের ক গ্রুপের শাহ্জামাল ক্রীড়াচক্র বনাম কাছারিপাড়া স্পোর্টিং ক্লাব দলের খেলা শুরু হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

জামালপুর ১ম বিভাগ ফুটবলে রশিদপুর ক্রীড়াচক্র জয়ী

আপডেট সময় ০৯:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮