ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন অধ্যক্ষ আব্দুর রশিদ

আওনায় আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির সমাবেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চাইলেন প্রধান অতিথি সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সরিষাবাড়ী আসনের নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ।

২১ অক্টোবর বিকেলে অ্যাডভোকেট মতিউর রহমান রেলস্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় অধ্যক্ষ আব্দুর রশিদ আরো বলেন, আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। যাদের গায়ে পোড়া গন্ধ ও মানুষ মারার জন্য হাতে রক্তের দাগ এখনো আছে তাদেরকে জনগণ ভোট দিবে না। নির্বাচন যতই এগিয়ে আসছে মানুষ ততই নৌকায় ভোট দেওয়ার জন্য ঐক্য হচ্ছে। আমি আপনাদের পাশে থেকে সেবা করছি এবং আগামীতেই সরিষাবাড়ীকে দুর্নীতি ও মাদকমুক্ত করে একটি আধুনিক শহরে পরিণত করবো। আপনাদের সহযোগিতাই পারে সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন।

আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ফতেহ লোহানী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ভিপি খোরশেদ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন শিবলু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন অধ্যক্ষ আব্দুর রশিদ

আপডেট সময় ০৯:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮