ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

ইসলামপুরে সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জেলা তথ্য দপ্তরের উদ্যোগে বর্তমান সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে ১৭ অক্টোবর জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ি গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

আলোচকবৃন্দ সরকারের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার সকল প্রকার সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর অংশ হিসেবেই জেলা তথ্য দপ্তরের উদ্যোগে গ্রাম পর্যায় পর্যন্ত সরকারের বিভিন্ন উদ্যোগসমূহ প্রচার করা হচ্ছে।

আলোচকগণ দুর্নীতির বিরুদ্ধে এবং চলমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভায় সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক, বিনোয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের সাফল্য নিয়ে আলোচনা করা হয়।

মহিলা সমাবেশে মূল শ্লোগান রাখা হয় বাল্যবিয়ে প্রতিরোধ করুন, মাদককে না বলুন। এই শ্লোগানের সমর্থনে উপস্থিত সবাই অঙ্গীকার ব্যক্ত করেন। পরে একই উপজেলার চিনাডুলি ইউনিয়নে ভিডিও কনফারেন্স করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইসলামপুরে সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমাবেশ

আপডেট সময় ০৬:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮