ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নকলায় ১৮ বস্তা চাল জব্দ

আটক সোহেল রানা। ছবি : বাংলারচিঠি ডটকম

আটক সোহেল রানা। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

আবারো আটক করা হলো সরকারি চাল, তবে এটি সরকারি কি না তা স্থানীয় প্রশাসন খতিয়ে দেখছে। ঘটনাটি ঘটেছে শেরপুরের নকলা উপজেলায় ১৫ অক্টোবর রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রাতে উপজেলার নারায়নখোলা পশ্চিম আক্রামের মোড়ে মনোহারী ও কিটনাশকের দোকানে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চাল মজুদ রাখার অপরাধে দোকান মালিক সোহেল রানাকে আটক করে থানা পুলিশ। সোহেল রানা উপজেলার চরভবানী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এ সময় চাল উদ্ধার করে দোকানটিকে সিলগালা করে দেয় পুলিশ। এ ব্যাপারে খাদ্য পরিদর্শক সাইদুজ্জামান বাদি হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার মিয়া জানান, এ বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক সাইদুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, রাতে গোপন সূত্রে জানতে পারি নারায়নখোলার আক্রামের মোড় এলাকায় সরকারি চাল রয়েছে। সাথে সাথে সেখানে গিয়ে সরকারি ১৮ বস্তা চাউল পাওয়া যায়। থানা পুলিশের মাধ্যমে তা উদ্ধার করে দোকানটিকে সিলগালা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

নকলায় ১৮ বস্তা চাল জব্দ

আপডেট সময় ১২:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮