ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

মাদারগঞ্জে উন্নয়ন সংঘের এসএফপি প্রকল্পের আওতায় উঠান বৈঠক

গোদাশিমুলিয়া রুকনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মা’দের নিয়ে উঠান বৈঠক। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

বিদ্যালয়ে শিশু উপস্থিতির হার বৃদ্ধি এবং ঝরে পড়ারোধে উন্নয়ন সংঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচি (এসএফপি) প্রকল্পের আওতায় ১৫ অক্টোবর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গোদাশিমুলিয়া রুকনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মা’দের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক আয়শা আক্তার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন সংঘের বিদ্যালয় পরিবীক্ষক শাহানা সুলতানা।

সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহায়তায় মাদারগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘ এই কর্মসূচিটি বাস্তবায়ন করে আসছে।

উঠান বৈঠকে সন্তানদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, সন্তানদের বাড়িতে পড়ালেখায় মনোযোগী করা, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা, টিফিন বাক্স নিয়ে স্কুলে যাওয়া, খাবার আগে নিয়ম মাফিক সাবান দিয়ে হাত ধোয়া, সবজি বাগান করা, ছয় মাস পর পর কৃমিনাশক বড়ি খাওয়ানো, নিরাপদ সড়ক পারাপার, বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

উল্লেখ, মাদারগঞ্জ উপজেলায় ২০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতটি সরকার অনুমোদিত মাদরাসা ও একটি শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন বিস্কুট বিতরণ করা হয়ে থাকে। এই কর্মসূচি সফল বাস্তবায়নে উন্নয়ন সংঘের কর্মীরা নিয়মিত মাঠ পরিদর্শন ও পরিবীক্ষণ করে থাকে। প্রতিটি বিদ্যালয়ের আওতায় উঠান বৈঠক, মা সমাবেশ, এসএমসি সভার মাধ্যমে সচেতনতাবৃদ্ধি এবং পুষ্টিমান সমৃদ্ধ বিস্কিট খাবার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে উন্নয়ন সংঘের এসএফপি প্রকল্পের আওতায় উঠান বৈঠক

আপডেট সময় ০৭:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮