ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেওয়ানগঞ্জে মা ইলিশ শিকার, ৪ জেলের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
দেওয়ানগঞ্জ (জামালপুর), বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে চারজন জেলেকে আটক করে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তাদের কাছ থেকে জব্দ করা ১৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং ১০ কেজি মা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। ১৫ অক্টোবর সকালে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান ও বাহাদুরাবাদ নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ১৫ অক্টোবর সকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার এলাকায় যমুনা নদীতে অভিযান চালান। এ সময় মা ইলিশ শিকারের অভিযোগে উপজেলার বড়খাল গ্রামের তারা মিয়া (৪০), মো. রফিকুল ইসলাম (৩৪), মো. শফিকুল ইসলাম (২৬) ও ভোলাবাড়ী গ্রামের সাদের আলী (৩০) নামের চারজন জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘সরকার সব ধরনের ইলিশ শিকার নিষিদ্ধ ঘোষণা করে সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে কোনো জেলে যাতে নদীতে ইলিশ শিকার করতে না পারে এর জন্য সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। অভিযানের সময় অন্যান্য জেলেদেরকেও ইলিশ না ধরার জন্য সতর্ক করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে মা ইলিশ শিকার, ৪ জেলের জরিমানা

আপডেট সময় ০৬:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮