ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

জামালপুরের দুটি রেস্তোরাঁয় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় দুটি রেস্তোরাঁয় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ অক্টোবর এ অভিযান চালানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল জামালপুর শহরের সরদারপাড়ায় মেক্সিকান হটস সাবওয়ে নামের রেস্তোরাঁয় অভিযান চালান। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে রেস্তোরাঁটির মালিক হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় তাকে এ জরিমানা করা হয়।

ওপরদিকে একই আদালত একই এলাকার কুটুমবাড়ী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া ব্যবসা করার অভিযোগে ২০১৪ সালের বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনের ৭ ও ১৯ ধারায় ওই রেস্তোরাঁটির মালিক রুহুল আমীনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

জামালপুরের দুটি রেস্তোরাঁয় জরিমানা

আপডেট সময় ০৮:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮