ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

নারীদের প্রথম টি-২০ র‌্যাংকিং, বাংলাদেশ নবমস্থানে

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নারী ক্রিকেটে ওয়ানডে র‌্যাংকিং থাকলেও ছিলনা টি-২০ ভার্সনে। অবশেষে নারী টি-২০ র‌্যাংকিং প্রথা চালু করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো প্রকাশিত এই র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। ১৯৩ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে সালমা-রুমানারা। ওয়ানডেতে ৪৯ রেটিং নিয়ে একই অবস্থানে আছে বাংলাদেশ।

চলতি বছরের জুন থেকে সদস্য দেশগুলোর টি-২০ ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে। তাই এই ফরম্যাটের র‌্যাংকিং প্রকাশ করলো আইসিসি। ৪৬টি দেশকে র‌্যাংকিং-এ অর্ন্তুভুক্ত করেছে আইসিসি।

২৮০ রেটিং নিয়ে র‌্যাংকিং-এর শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। চতুর্থ থেকে অস্টম পর্যন্ত আছে- ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলংকা।

আইসিসি নারী টি-২০ র‌্যাংকিং শীর্ষ দশ দেশ :
র‌্যাংকিং দেশ           ম্যাচ    রেটিং
১ অস্ট্রেলিয়া             ১৯     ২৮০
২ নিউজিল্যান্ড          ২৫     ২৭৭
৩ ইংল্যান্ড               ১৯    ২৭৬
৪ ওয়েস্ট ইন্ডিজ       ১৯   ২৫৯
৫ ভারত                 ২৭    ২৪৯
৬ দক্ষিণ আফ্রিকা    ২১    ২৪৩
৭ পাকিস্তান             ২৪    ২২৭
৮ শ্রীলংকা             ২৩   ২০৭
৯ বাংলাদেশ           ২৭   ১৯৩
১০ আয়ারল্যান্ড     ১৩  ১৮৮
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নারীদের প্রথম টি-২০ র‌্যাংকিং, বাংলাদেশ নবমস্থানে

আপডেট সময় ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮