ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহর প্রদক্ষিণ করে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর আসনের জাতীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি দূর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান টিটু প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় ইসলামপুর থানার ওসি তদন্ত আনছার উদ্দিন, ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় ০৭:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮