ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

বিএনপি কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিনেতা তারেক রহমানের সাজার প্রতিবাদে ডাকা জামালপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। তবে এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৩ অক্টোবর বেলা ১১টার দিকে শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য জামালপুর জেলা ছাত্রদল ১৩ অক্টোবর বেলা ১১টার দিকে শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এক পর্যায়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে রাস্তা বন্ধ করে সমাবেশ এবং মিছিল করতে নিষেধ করে। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিলে পুলিশ ক্ষুব্ধ হয়ে উঠে। পুলিশের এ ভূমিকায় ছাত্রদলসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা দ্রুত দলীয় কার্যালয়ের সামনে থেকে সটকে পড়েন।

পরে পুলিশ ঘেরাও অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানাসহ অল্প কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ব্যানার নিয়ে দু’য়েক মিনিট দাঁড়িয়ে থেকে তড়িঘড়ি তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

আপডেট সময় ০৬:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮