ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল, বিএনপি কার্যালয়ে পুলিশ

বিএনপি কার্যালয়ে পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ১০ অক্টোবর আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে এ রায়ের বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আরামনগর বাজারে উপজেলা বিএনপি কার্যালয়ে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

তারাকান্দিতে আওয়ামী লীগের আনন্দ মিছিল। ছবি : মমিনুল ইসলাম কিসমত

জানা যায়, গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১০ অক্টোবর বিকেলে উপজেলার তারাকান্দিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

আনন্দ মিছিলে সাবেক সংসদ সদস্য মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চিকিৎসক মুরাদ হাসানের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। রায়কে কেন্দ্র করে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ মাঠে সমবেত হয়। পরে সেখান থেকে মামলার রায় শোনার পর দুপুরের দিকে আনন্দ প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান। পরে সেখান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আনন্দ মিছল বের হয়।

এদিকে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ও টহল দিতে দেখা যায়। পুলিশি কড়া নজরদারির কারণে বিএনপির পক্ষ থেকে এ রায়ের বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল, বিএনপি কার্যালয়ে পুলিশ

আপডেট সময় ১২:০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮