ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

ক্যান্সার আক্রান্ত মুক্তিযোদ্ধা আফছার আলী চান চিকিৎসা সহায়তা

লিভার ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধা আফছার আলী। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আফছার আলী। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে বিনা চিকিৎসায় বাড়িতে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন।

জানা যায়, তিনি দীর্ঘ আটবছর যাবৎ লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার আশিয়ান মিশন ক্যান্সার জেনারেল হাসপাতালের মেজর চিকিৎসক মেহেরুন নেছার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অর্থের অভাবে তিনি সেখানে চিকিৎসা করাতে না পেরে অবশেষে বাড়িতে ফিরে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিন গুনছেন আর দু’চোখের জলে বুক ভাসাচ্ছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, যৌবনে তিনি নিজের জীবন বাজি রেখে দেশ মাতৃকার টানে বীরদর্পে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন এ জাতীকে। অথচ আজ তিনি অর্থের অভাবে বিনা চিকিৎসায় বাড়িতে বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আফছার আলী। তার লিভার ফুলে বুকপিঠ যেন একার। কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি বিরবির করে বকছেন, আর বলছেন বাবা,আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাও।

মুক্তিযোদ্ধা আফছার আলীর অসহায় স্ত্রী সখিনা বেগম বলেন, বিগত দিনে যতটুকু সহায় সম্পদ ছিল তা বিক্রি করে চিকিৎসা করিয়েছি। এখন চিকিৎসার খরচ বহন করার মতো অর্থ নেই, কিংবা সম্পদও নেই। তাই চোখের সামনে স্বামী বিনা চিকিৎসায় দিন দিন ধুকে ধুকে মৃত্যুর যন্ত্রণায় কাতরালেও আমার আর করার কিছুই নেই। তিনি আরো জানান, কোন মুক্তিযোদ্ধা, কমান্ডার কিংবা সরকারের পক্ষ থেকে কেউ তাদের খোঁজখবর নেননি। এই বলে সরকারের প্রতি অসুস্থ স্বামীর চিকিৎসার সাহায্য কামনা করে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

চর আমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক সামছুল আলম মানবিক কারণে অসহায় অসুস্থ মুক্তিযোদ্ধা আফছার আলীর জন্য সরকারিভাবে চিকিৎসার দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত মোহাম্মদ গোলাম মোস্তফা বাংলার চিঠি ডটকমকে বলেন, অসুস্থ মুক্তিযোদ্ধার পক্ষ থেকে যদি কেউ যোগাযোগ করে তাহলে সহযোগিতা করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ক্যান্সার আক্রান্ত মুক্তিযোদ্ধা আফছার আলী চান চিকিৎসা সহায়তা

আপডেট সময় ০৬:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮