ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ইসলামপুরে জাতীয় পার্টির নির্বাচনী আলোচনা সভা

জাতীয় পার্টির নির্বাচনী আলোচনা সভা। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় পার্টির একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মার্কেটে পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মআহ্বায়ক ফেরদৌসুর রহমার সরকার, এইচ এম শাহা আলী, হাফিজুর রহমান জেমস প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্মআহ্বায়ক আব্দুস সালাম ঘুনু।

এ সময় নেতা-কর্মীরা বলেন, বিগত জাতীয় পার্টির সরকারের আমলে সারা দেশের মতো ইসলামপুরে ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টি সব সময় উন্নয়নের জন্য কাজ করে।

সে কারণে আগামী সংসদ নির্বাচনে এ আসন থেকে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেওয়া হলে এ আসনে জাতীয় পার্টির নিশ্চিত বিজয় হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ইসলামপুরে জাতীয় পার্টির নির্বাচনী আলোচনা সভা

আপডেট সময় ০৭:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮