ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নকলায় গন্ধেশ্বরী ভান্ডারের মালিককে জরিমানা

নির্বাহী হাকিম সুলতানা রাজিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলার চিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা ॥
শেরপুরের নকলা বাজারে ২৫ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে ব্যবসা সনদ ও শিশুখাদ্য বিক্রির সনদ না থাকাসহ মেয়াদ উত্তীর্ণ ও মোড়ক বিহীন পণ্য বিক্রির অপরাধে গন্ধেশ্বরী ভান্ডারের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সুলতানা রাজিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম সুলতানা রাজিয়া ২৫ সেপ্টেম্বর সকালে নকলা বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালান। এ সময় ব্যবসা সনদ ও শিশুখাদ্য বিক্রির সনদ না থাকাসহ মেয়াদ উত্তীর্ণ ও মোড়ক বিহীন পণ্য বিক্রির অপরাধে গন্ধেশ্বরী ভান্ডার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সেনেটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাসান ফেরদৌস আলম ও নকলা থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল ইসলামসহ একদল পুলিশ এ অভিযানে অংশ নেন। এ সময় স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সুলতানা রাজিয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নকলায় গন্ধেশ্বরী ভান্ডারের মালিককে জরিমানা

আপডেট সময় ০৭:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮