ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

ড. কামাল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : প্রতিমন্ত্রী মির্জা আজম

প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইপিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, গণফোরাম নেতা ড. কামাল হোসেন জামায়াতকে সাথে নিয়ে বিএনপির নেতা সেজে ঐক্যের নামে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে। তিনি আরও বলেন, আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনেই নৌকা প্রতীক বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে।

প্রতিমন্ত্রী মির্জা আজম ২৩ সেপ্টেম্বর রাতে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্যবসায়ী প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এবার রাষ্ট্রীয়ভাবে বাণিজ্যিকখাতে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) স্বীকৃতি পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসীনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদ, বিজন কুমার চন্দ, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন, সংবর্ধিত অতিথি প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, প্রকৌশলী মো. কামরুজ্জামান, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জি এস এম মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা ফারুকী, আঞ্জুমান আরা বেগম হেনা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী, জেলা শ্রমিকলীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।

এ উপলক্ষে পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে এবং শিল্পী মমতাজ বেগমের গান শুনতে জামালপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানস্থলে ভিড় করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ড. কামাল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : প্রতিমন্ত্রী মির্জা আজম

আপডেট সময় ০৮:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮