ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ইসলামপুরে ফরিদুল হক খান দুলালের গণসংযোগ

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি : বাংলার চিঠি ডটকম

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কার প্রচারণায় জামালপুর-২, ইসলামপুর আসনে আবারও নৌকার মনোয়ন প্রত্যাশী সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের পক্ষে গণসংযোগ করছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন পেশাজীবিরা।

প্রতিদিনের গণসংযোগের ধারাবাহিকতায় ২৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে তিনশতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইসলামপুর উপজেলা আওয়াম লীগের দলীয় কার্যালয় থেকে বের পৌর শহর হয়ে উলিয়া সড়কে নোয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। মোটরসাইকেল শোভাযাত্রাটির নেতৃত্ব দেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

শোভায়যাত্রায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, মজিবুর রহমান শাহজাহান, অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, আব্দুর রাজ্জাক লাল মিয়া ও সহসভাপতি পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন স্বাধীন ও পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুসহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও পূর্বাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়মূলক কর্মকাণ্ডে ইসলামপুরের নদী ভাঙ্গন রোধ, ব্রিজ, সড়ক, জনপদের উন্নয়নসহ গ্রামীণ অবকাঠামোর চিত্রের পরিবর্তন হয়েছে।

দুই দফা সংসদ সদস্য হওয়ার পর তিনি সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে ইসলামপুরের উন্নয়ন কর্মকাণ্ড সাধিত করেছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি উন্নয়ন কর্মকাণ্ডের কোনো বৈষম্য না করে গ্রামীণ জনপদের মানুষের ভাগ্য পরিবর্তন করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তার এ উন্নয়নের ধারাবাহিকতা ও অসমাপ্ত কাজকে শেষ করতে আবারও বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালকে ইসলামপুর আসনের নৌকার মনোয়ন দেওয়া প্রয়োজন বলে মনে করছেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারা।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ইসলামপুরে ফরিদুল হক খান দুলালের গণসংযোগ

আপডেট সময় ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮