ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

মেলান্দহে র‌্যাবের অভিযানে এক ইয়াবা কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ইয়াবা কারবারি কামরুল। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রামে ২৩ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর দুপুরে মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় বেলা পৌনে একটার দিকে স্থানীয় ভাবকী সেতুর পূর্বপাশে মো. দানেছের বসতবাড়ির সাথে পাকা রাস্তা থেকে মাদক কারবারি মো. কামরুল হাসান ওরফে কবিরকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য ১৪ হাজার ৭০০ টাকা। মাদক কারবারি মো. কামরুল হাসান ওই গ্রামের মো. আনছার আলী শেখের ছেলে।

গ্রেপ্তার মো. কামরুল হাসান র‌্যাবকে জানান, তিনি মেলান্দহসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা বড়ি ক্রয় বিক্রয় করে আসছে।

এ ব্যাপারে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. কামরুল হাসানের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

মেলান্দহে র‌্যাবের অভিযানে এক ইয়াবা কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮