ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

শেখ হাসিনাই পারেন বাংলাদেশকে উন্নত করতে : প্রতিমন্ত্রী মির্জা আজম

স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মির্জা আজম । ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় থাকে তখন বাংলাদেশের মানুষ না খেয়ে মরে। খালেদা জিয়া সরকারে থাকাকালীন দেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। একমাত্র শেখ হাসিনার সরকারই পারেন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে।

তিনি ২২ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মরহুম আব্দুস সালাম আকন্দের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামালপুর সদরের কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, অধ্যাপক মো. আব্দুল হামিদ, বিজন কুমার চন্দ প্রমুখ। স্মরণ সভা সঞ্চালনা করেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

স্মরণ সভা শেষে মরহুম আব্দুস সালাম আকন্দের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

শেখ হাসিনাই পারেন বাংলাদেশকে উন্নত করতে : প্রতিমন্ত্রী মির্জা আজম

আপডেট সময় ১১:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮