ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকলায় সাত বছরের শিশু ধর্ষণের শিকার

ধর্ষণ মামলার আসামি কাদের আব্দুল জব্বার। ছবি : বাংলার চিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা॥
শেরপুরের নকলা উপজেলায় সাত বছরের এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত আব্দুল জব্বার (৫০) নামের এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ। এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, নকলা উপজেলার ফুলপুর গ্রামের ইজিবাইকচালক আব্দুল জব্বার প্রতিবেশী এক পরিবারের সাত বছরের এক মেয়েশিশুকে তার নিজের মেয়ের সাথে খেলাধুলা করার জন্য ডেকে বাড়িতে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। স্বজনরা থানায় খবর দিলে নকলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকচালক আব্দুল জব্বারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধর্ষণের শিকার ওই শিশুটিকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল জব্বারকে ১৭ সেপ্টেম্বর সকালে আদালতের মাধ্যমে শেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বাংলার চিঠি ডটকমকে বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নকলায় সাত বছরের শিশু ধর্ষণের শিকার

আপডেট সময় ০৬:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮