ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জামালপুরে শিশু নারী উন্নয়ন বিষয়ক তথ্য দপ্তরের চলচ্চিত্র প্রদর্শন

কুটামনিতে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শক-স্রোতাবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

কুটামনিতে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মুন্সি জালাল উদ্দিন। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর জেলা তথ্য দপ্তরের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর সন্ধায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামে মরহুম জসিম উদ্দিন মাস্টারের বাড়ি প্রাঙ্গণে এবং ঘুন্টিঘর বাজারে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

ইউনিসেফ এর সিফরডি প্রকল্পের আওতায় জেলাব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে আলোচনায় অংশ নেন তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মুন্সি জালাল উদ্দিন, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নূরুল প্রমুখ।

আলোচনা ও চলচ্চিত্রে গর্ভবতী মায়ের সেবা, হাসপাতালে প্রসবের প্রয়োজনীয়তা, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, বাল্যবিয়ের কূফল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ের ওপর বক্তব্য উঠে আসে।

কুটামনিতে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শক-শ্রোতাবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

উপস্থিত বিপুল সংখ্যক নারী, পুরুষ, কিশোর, কিশোরীরা বাল্যবিয়ে প্রতিরোধ, নারী শিশু নির্যাতন প্রতিরোধ ও মাদক নির্মূলে সামাজিক আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ, জেলা তথ্য দপ্তর প্রায় প্রতিদিন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ (সিফরডি) শীর্ষক প্রকল্পের আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চলচ্চিত্র, প্রদর্শন, উঠান বৈঠক, মহিলা সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এসব কার্যক্রমের ফলে ছাত্র, ছাত্রীসহ সাধারণে মানুষের মাঝে ব্যপক সাড়া জাগিয়েছে বলে তথ্য দপ্তর সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে শিশু নারী উন্নয়ন বিষয়ক তথ্য দপ্তরের চলচ্চিত্র প্রদর্শন

আপডেট সময় ০৮:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮