ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বকশীগঞ্জে শিক্ষিকাকে উত্যক্ত করায় এক বখাটের ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে উত্যক্ত করার দায়ে আব্দুর রাজ্জাক রাজু (৩৫) নামের এক বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মো. তাজুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত বখাটে আব্দুর রাজ্জাক রাজু বকশীগঞ্জ পৌরসভার মিয়াপাড়া গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বখাটে যুবক আব্দুর রাজ্জাক রাজু বকশীগঞ্জ পৌর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিল। ১৩ সেপ্টেম্বর বেলা দু’টার দিকে রাজু ওই বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষিকাকে উত্যক্ত করার এক পর্যায়ে তাকে মারতে যায়। এ সময় বিদ্যালয় থেকে মুঠোফোনে বকশীগঞ্জের ইউএনওকে জানানো হলে ইউএনও পুলিশ নিয়ে ওই বিদ্যালয়ে গিয়ে রাজুকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফৌজদারি দণ্ডবিধির ৫০৯ ধারায় রাজুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর বকশীগঞ্জ থানা পুলিশ তাকে জামালপুর জেলহাজতে পাঠিয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে রাজুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বকশীগঞ্জে শিক্ষিকাকে উত্যক্ত করায় এক বখাটের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৬:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮