ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে সিগারেট কোম্পানির কর্মকর্তার ২ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

জব্দ করা স্টিকার ও লিফলেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুরের সিগারেটের পরিবেশক আমিন এন্ড কোম্পানির ব্যবস্থাপক মো. সোহেলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক ধূমপানে উদ্বুদ্ধকরণে প্রচারণার দায়ে তাকে এ দণ্ডাদেশ দেন। এ সময় ৫ কার্টন লিফলেট ও স্টিকার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর শহরের বসাকপাড়া মোড়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের পরিবেশক আমিন এন্ড কোম্পানির কার্যালয়ে অভিযান চালান। এ সময় ধূমপানে উদ্বুদ্ধ করার কাজে ব্যবহৃত ৫ কার্টন স্টিকার ও লিফলেট জব্দ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. সোহেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ব্যবস্থাপক মো. সোহেলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করার পর পুলিশ তাকে জামালপুর জেলহাজতে পাঠিয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই জব্দ করা স্টিকার ও লিফলেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জামালপুরে সিগারেট কোম্পানির কর্মকর্তার ২ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮