ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেওয়ানগঞ্জে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক তথ্য দপ্তরের চলচ্চিত্র প্রদর্শন

মিতালী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জেলা তথ্য দপ্তরের উদ্যোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯ সেপ্টেম্বর শিশু ও নারী উন্নয়ন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। ইউনিসেফ এর সিফরডি প্রকল্পের আওতায় জেলাব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের মিতালী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে আলোচনায় অংশ নেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার, সহকারী তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, শিক্ষক ও সাংবাদিক বোরহান উদ্দিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

এর আগে সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসায় একই বিষয়ের ওপর একাধিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা ও চলচ্চিত্রে গর্ভবতী মায়ের সেবা, হাসপাতালে প্রসবের প্রয়োজনীয়তা, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, বাল্যবিয়ের কূফল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ের ওপর বক্তব্য উঠে আসে।

সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র কামিল মাদরাসায় বিপুল সংখ্যক ছাত্র, ছাত্রী অংশ নেয় এবং বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ গ্রহণ করে। ছবি : বাংলার চিঠি ডটকম

উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণ বাল্যবিয়ে প্রতিরোধ ও মাদক নির্মূলে সামাজিক আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ, জেলা তথ্য দপ্তর প্রায় প্রতিদিন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ (সিফরডি) শীর্ষক প্রকল্পের আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চলচ্চিত্র, প্রদর্শন, উঠান বৈঠক, মহিলা সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এসব কার্যক্রমের ফলে ছাত্র, ছাত্রীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে তথ্য দপ্তর সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক তথ্য দপ্তরের চলচ্চিত্র প্রদর্শন

আপডেট সময় ০৮:২১:০১ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮