ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

আইনজীবী নজরুল ইসলাম দুলু’র নবম মৃত্যুবার্ষিকী

মরহুম আইনজীবী নজরুল ইসলাম দুলু

মরহুম আইনজীবী নজরুল ইসলাম দুলু

নিজস্ব প্রতিবেদক॥
৩০ আগস্ট জামালপুরের প্রথিতযশা এবং প্রখ্যাত আইনজীবী নজরুল ইসলাম দুলু’র নবম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের ৩০ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ার মন্টাগো হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি সুদীর্ঘ বছর অত্যন্ত সুনামের সাথে আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রগতীশীল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন।

মরহুম নজরুল ইসলাম দুলু একাধিকবার জামালপুর আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। জামালপুর জেলা বার’র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জেলা ন্যাপ’র সভাপতি হিসেবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি হিসেবে জামালপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন।

মরহুম নজরুল ইসলাম দুলু’র তিন ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী। বড় ছেলে রাফিউল ইসলাম রাফি ব্যারিষ্টার, মেজো ছেলে মাইনুল ইসলাম মুনু ব্যবসায়ী ও বাংলার চিঠি’র প্রকাশক এবং ছোট ছেলে শুভ চিকিৎসক হিসেবে সুদূর প্রবাসে সুনাম অর্জন করছেন।

আইনজীবী নজরুল ইসলাম দুলু মুক্তিযুদ্ধের চেতনায় দেশে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানে অকাতরে সাহায্য সহযোগিতা করতেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তার ছেলেরা সকলের কাছে দোয়া চেয়েছেন। বাংলার চিঠি পরিবার মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

আইনজীবী নজরুল ইসলাম দুলু’র নবম মৃত্যুবার্ষিকী

আপডেট সময় ০৭:১০:১০ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮