ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হচ্ছে মাদারগঞ্জ-মেলান্দহে : মির্জা আজম

সুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলার চিঠি ডটকম

আলী আকবর, জামালপুর॥
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। আগামিতে বিদ্যুৎ সংযোগ দেবার লোক খোঁজে পাওয়া যাবে না। তিনি শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দেবার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ১ সেপ্টেম্বর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগুজামানিকা মাদরাসা মাঠ ও পূর্ব নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পল্লী বিদ্যুতের নবনির্মিত সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

কড়ইচূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক বাচ্চু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার পানাউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালে সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন ও ছানোয়ার হোসেন ছানু, বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, যুগ্মসাধার সম্পাদক মোশারফ হোসেন বাদল প্রমুখ।

উল্লেখ, ৮১ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৬ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করায় ৮২০ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হচ্ছে মাদারগঞ্জ-মেলান্দহে : মির্জা আজম

আপডেট সময় ১১:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮