ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

রশিদপুরে বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের রশিদপুর এলাকায় ২৮ আগস্ট সকালে অভিযান চালিয়ে এক বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক ২৮ আগস্ট সকালে জামালপুর শহরের রশিদপুর এলাকায় অভিযান চালান। এ সময় বেকারি পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধ না করায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারার অপরাধের জন্য দোকানের মালিক রাজ মাহমুদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজ মাহমুদ রশিদপুর গ্রামের মো. লাল মাহমুদের ছেলে। জামালপুর জেলা স্যানেটারি পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়।

নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রশিদপুরে বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮