ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুরে ৩ মাদকাসক্তকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত তিনজন মাদকসক্ত। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
র‌্যাবের উদ্যোগে জামালপুর শহরের রানীগঞ্জ বাজারে তিনজন মাদকাসক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পনেরো দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। ২৭ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় এ অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্ত মাদকাসক্তরা হলেন জামালপুর সদর উপজেলার বাগেরহাটা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. হাফিজুল (৩২), শেরপুর সদর উপজেলার বাদুতখিলা গ্রামের আছান হাজীর ছেলে মো. হাতেম আলী খান (২৬) ও ঝুনিমুড়া কান্দাপাড়া গ্রামের মো. ছাত্তার আলীর ছেলে মো. হাবিল (২৫)। তাদের প্রত্যেককে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারা মোতাবেক ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুরে ৩ মাদকাসক্তকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় ১১:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮