ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গণতন্ত্রের নামে কোনো সহিংসতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের নামে কোনো সহিংসতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিএনপির থাকার কোনো সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারে স্বতন্ত্র কোনো সাংসদেরও থাকার সুযোগ থাকছে না।

তিনি ২৬ আগস্ট দুপরে ঢাকা-আরিচা মহাসড়কের সভারের হেমায়েতপুরে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইন্টারসেকশন আলোকিতকরণের উদ্বোধনকালে এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় আরও বলেন, বিএনপির যেহেতু সংসদে প্রতিনিধিত্ব নেই, তাই কোনভাবেই তাদের অন্তর্বর্তীকালীন সরকারে থাকারও সুযোগ নেই। যেহেতু সরকারের আয়তন ছোট হয়ে যাবে, ফলে জাতীয় পার্টি থাকলেও স্বতন্ত্র প্রার্থীও থাকছেন না অন্তর্বর্তীকালীন সরকারে।

সড়ক দুর্ঘটনায় শুধু গাড়ির প্রতিযোগিতাই দায়ী নয়, ছোট ছোট যানবাহনও দুর্ঘটনার অন্যতম কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি সড়ক-মহাসড়কে দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবে।

এ সময় সড়ক ও জনপথ এবং পুলিশের উধ্বর্তন কর্মকর্তাসহ, স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

গণতন্ত্রের নামে কোনো সহিংসতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮