ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

শৃংখলা ফিরিয়ে আনতে দেওয়ানগঞ্জে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতা

দেওয়ানগঞ্জ রেলস্টেশনে মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের ব্যাগ তল্লাশি করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : বাংলারচিঠি ডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ॥
ট্রেনযাত্রীদের নিরাপত্তা ও সেবায় জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশনে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা সবার নজর কেড়েছে। নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যের দলটির এই সেবায় স্টেশনে শৃংখলা ফিরে আসছে।

ঈদের ছুটিতে আসা রেলযাত্রীদের সেবা প্রদানসহ ট্রেনের ছাদে যাত্রী উঠা বন্ধ এবং সন্দেহভাজন যাত্রীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতে দেখা করছে। এ ছাড়া বয়স্ক নারী-পুরুষ ও শিশুদের ট্রেনে উঠতেও সহযোগিতা করছেন। লাইনে সৃশৃংখলভাবে দাঁড়িয়ে টিকিট করতে উদ্বুদ্ধ করতেও তারা কাজ করছেন। রেলকর্মী ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা দেখে সাধারণ রেলযাত্রীরা বেশ প্রশংসা করছেন। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার জন্য রেলযাত্রীরা দাবি জানান।

ট্রেনযাত্রী মোস্তাক আহমেদ জানান, এবার ঈদ শেষে স্টেশনে ট্রেন ধরতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সেবা দেখে খুব ভাল লেগেছে। নিরাপত্তাবাহিনীর হাবিলদার ইস্রাফিল হোসেন জানান, ঈদে ছুটি নেই তবুও যাত্রীদের সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

দেওয়ানগঞ্জ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ পরিদর্শক মেহেদী হাসান বাংলারচিঠি ডটকমকে বলেন, ঈদের সময় সাধারণত অনেক ভিড় হয়। সকল শ্রেণির ট্রেনযাত্রীদের ট্রেনে উঠা-নামার ক্ষেত্রে খুব সমস্যা হয়। একটা বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারির পাশাপাশি মূলত নিরাপত্তা বাহিনীর কর্মীরা স্টেশনে শৃংখলা ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদ ভ্রমণের সুবিধা করে দিতেই এবার তারা শ্রম দিচ্ছে। যাত্রীদের কাছ থেকে আমরা বেশ সাড়াও পেয়েছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

শৃংখলা ফিরিয়ে আনতে দেওয়ানগঞ্জে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতা

আপডেট সময় ০৯:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮