ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

ইসলামপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় পানিতে ডুবে বাবু মিয়া নামের নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট দুপুরে ইসলামপুর পৌরসভার টঙ্গের আগলা গ্রামের ডোবার পানিতে পড়ে সে মারা যায়। নিহত বাবু মিয়া ওই গ্রামের আবু বক্করের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌরসভার টঙ্গের আগলা গ্রামের আবু বক্করের ছেলে বাবু মিয়া ২৫ আগস্ট দুপুর ২টার দিকে বাড়ির পাশের ডোবায় গোছল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাকে সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বাংলারচিঠি ডটকমকে বলেন, ডোবার পানিতে পড়ে শিশুমৃত্যুর কথা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ইসলামপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮